31 C
আবহাওয়া
১২:৩৪ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ-চিনির শুল্ক কমালো এনবিআর

দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ-চিনির শুল্ক কমালো এনবিআর

দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ-চিনির শুল্ক কমালো এনবিআর

বিএনএ ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পেঁয়াজ ও চিনির দাম নিয়ন্ত্রণের জন্য শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) কমিয়ে ৩০ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়।

পেঁয়াজের নতুন শুল্কহার কার্যকর থাকবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। চিনির নতুন শুল্কহার আগামি বছরের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা এ সংক্রান্ত  পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআর বলেছে, চিনি ও পেঁয়াজের শুল্কহার কমানোর ফলে এই দুইটি পণ্যের দাম কমবে। ভোক্তারা সহনীয় দামে তা কিনতে পারবেন।

এর আগে গত ১১ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ, চিনি, সয়াবিন তেল ও পাম তেলের শুল্ক কমাতে এনবিআরকে চিঠির মাধ্যমে অনুরোধ করা হয়। এই অবস্থায় প্রস্তাবটি পর্যালোচনা করে দুইটি পণ্যের শুল্ক কমালো তারা।

সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। মূল্যের এই ঊর্ধ্বগতির পেছনে মূলত পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসা ও সেখানে দাম বাড়ার অজুহাত দেয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর পেঁয়াজের মূল্য কিছুটা হ্রাস পায়। বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা