24 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

মিরসরাইয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

পাবনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ওই ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুদি ব্যবসায়ী মোস্তফা সওদাগর, তার স্ত্রী এবং ছোট ছেলে আহম্মদ।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত ব্যবসায়ী মোস্তফা সওদাগরের আরেক ছেলে সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী