27 C
আবহাওয়া
২:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নারায়নগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়নগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাইজাদী এলাকার আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশেই খেলছিল ওই দুই শিশু। পরে তাদের দুইজনের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের পেটে অতিরিক্ত পানি প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন