24 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারায় আট দোকানিকে অর্থদণ্ড

গুইমারায় আট দোকানিকে অর্থদণ্ড

গুইমারায় আট দোকানিকে অর্থদণ্ড

বিএনএ, খাগড়াছড়ি: দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আট দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

জানা যায়, গুইমারা উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্য বেশি দামে বিক্রি করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ মুদি দোকানিকে ৪ হাজার টাকা ও ২ হোটেল মালিককে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: গুইমারায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার দুই

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী জানান, সাধারণ মানুষকে কেউ যেন ভোগান্তিতে ফেলতে না পারে, পণ্যের দাম বেশি নিতে না পারে তাই এসব বিষয়ে সচেতন করার জন্য আজকের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন গুইমারা থানা পুলিশ।

বিএনএনিউজ/বিএম /হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে