27 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গৃহবধূকে জবাই করে হত্যা

রাজধানীতে গৃহবধূকে জবাই করে হত্যা

ধামরাইয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে খুকি বেগমকে (৪২) জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আবুল হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিলপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় খুকি বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা তার স্বামী আবুল হোসেনকে আটক করেছি। আবুল হোসেন পেশায় একজন রিকশাচালক। খুকি বেগম মানুষের বাসায় কাজ করতেন।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী