27 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বালতির পানিতে শিশুর মৃত্যু

বালতির পানিতে শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসূলপুরের একটি বাসায় বালতির পানিতে পড়ে হাফিজা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর)  বিকেল ৪টার দিকে ডাক্তার বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার মো. সুমন হোসেনের মেয়ে হাফিজা।পশ্চিম রসূলপুর ডাক্তার বাড়ি মোড়ের আ. লতিফ মোল্লার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকে শিশুটির পরিবার।

শিশুটির বাবা সুমন হোসেন জানান, বিকেলে বাসায় আমি আমার স্ত্রী ও  এক ভাগ্নি মিলে খাবার খাচ্ছিলাম। তখন সেখান থেকে হামাগুড়ি দিয়ে বাথরুমে চলে যায় হাফিজা। কিছুক্ষণ পর তার ভাগ্নি বাথরুমে গিয়ে দেখতে পায় সে বালতির পানিতে পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী