25 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পিরোজপুরের হত্যা মামলার আসামি ১০ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার

পিরোজপুরের হত্যা মামলার আসামি ১০ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার

পিরোজপুরের হত্যা মামলার আসামি ১০ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: পিরোজপুরের ইন্দুরকানী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. হাফিজুল ইসলাম হাওলাদারকে (২৩) ১০ বছর পর চট্টগ্রাম নগরীর রাঙ্গামাটিয়া থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও ১।

শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ১২ টায় চাঁন্দগাঁও থানার মোহরা চরের রাঙ্গামাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফিজুল ইসলাম হাওলাদার পিরোজপুরের ইন্দুরকানী থানার পাড়েরহাট এলাকার বাসিন্দা আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার পলাতক আসামি দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন এবং সর্বশেষ চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানা এলাকায় বসবাস করে আসছিল।

গ্রেপ্তার আসামিকে ইন্দুরকানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের