31 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে শ্রমিকলীগ নেতা হত্যা: কক্সবাজারে হত্যাকারী আটক

গাজীপুরে শ্রমিকলীগ নেতা হত্যা: কক্সবাজারে হত্যাকারী আটক

গাজীপুরে শ্রমিকলীগ নেতা হত্যা কক্সবাজারে অপরাধী আটক

বিএনএ, কক্সবাজার: কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়ে উঠেছে। প্রতিনিয়তই কেউ না কেউ দেশের বিভিন্নস্থানে অপরাধ করে পর্যটক বেশে গাঁ ঢাকা দিচ্ছে কক্সবাজার শহরের কলাতলীর বিভিন্ন হোটেল-মোটেল ও কটেজে।

এরই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামী আকাশ আহমেদ বাবুলকে (৪৩) কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (১৪ জুলাই) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫’র উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেপ্তারকৃত বাবুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

র‍্যাব-১৫’র উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, গত ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টস কোম্পানীতে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান নিহত শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে গ্রেপ্তারকৃত আকাশসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ৬ জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। মামলায় দুই নম্বর আসামী করা হয় বাবুলকে। তারপর থেকে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোররাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আসামী আকাশ আহমেদ বাবুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে শহিদ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/শাহীন,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী