29 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » টেক্সাসে বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি

টেক্সাসে বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা শুক্রবার (১৩ জুন) জানিয়েছেন, এ দুর্যোগে আরও বেশ ক’জন নিখোঁজ রয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, স্থানীয় সম্প্রচারক কেইএনএস৫ জানায়, টেক্সাসের সান আন্তোনিও নগরীতে বৃহস্পতিবার সকালে প্রবল বর্ষণে রাস্তাগুলো আকস্মিক বন্যায় প্লাবিত হলে যানবাহনগুলো বন্যার স্রোতে রাস্তা থেকে নিকটবর্তী একটি খালের তলায় পড়ে যায়।

স্টেশনটি জানিয়েছে যে সান আন্তোনিও ফায়ার ডিপার্টমেন্ট কমপক্ষে আরও চারজন মৃতের সন্ধান করছে।

নগরীর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বিকেল নাগাদ মৃতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে।

সান আন্তোনিওর মেয়র রন নিরেনবার্গ এক্স-এ এক পোস্টে বলেন ‘এই সপ্তাহের আকস্মিক বন্যায় আমরা যাদের হারিয়েছি এবং যারা তাদের প্রিয়জনদের সন্ধান চালিয়ে যাচ্ছেন তাদের পরিবারের সাথে আমাদের হৃদয় রয়েছে।’

‘আমি ব্যক্তিগতভাবে আমাদের সান আন্তোনিওর ফার্স্ট রেসপন্ডার এবং তাদের পরিবারকে পুনরুদ্ধার প্রচেষ্টায় তাদের ত্যাগের জন্য ধন্যবাদ জানাতে চাই।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!