29 C
আবহাওয়া
৬:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন

চবিতে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন


বিএনএ, চবিঃ নানা কর্মসূচির মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিনব্যাপী উদযাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ‘বাংলা নববর্ষ’। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে উপাচার্য অধ্যাপক শিরিণ আখতারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে পালিত হয় বাংলা নতুন বছর।

এসময় পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক উপাচার্য অধ্যাপক শিরিণ আখতারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শেষে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক শিরিণ আখতার।  বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক উপ- উপাচার্য একাডেমিক অধ্যাপক বেনু কুমার দে।

উপাচার্য বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। পুরনো দিনের জীর্ণতা, ক্লান্তি, জঞ্জাল ও সকল অশুভ শক্তিকে দূরীভূত করে পহেলা বৈশাখ আসে নবতর বার্তা নিয়ে।

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান উপাচার্য।

এসময় আরো উপস্থিত ছিলেন কমিটি যুগ্ম আহবায়ক উপ- উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সদস্য, ডিন, প্রক্টর, সহকারী প্রক্টর, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

বিএনএ / সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত