23 C
আবহাওয়া
৯:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় মেসি

প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় মেসি

প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় মেসি

বিএনএ ডেস্ক : সম্প্রতি যুক্তরাস্ট্রের সাময়িকী ‘টাইম’ প্রকাশিত ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও ঠাঁই পেয়েছেন এই তালিকায়। সাময়িকীটির ওয়েবসাইটে কাল প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আর্জেন্টাইন এই তারকাকে নিয়ে লিখেছেন টেনিসে সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার।

গত বছরের সেপ্টেম্বরে টেনিস থেকে অবসর নেয়া ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লেখাটা শুরু করেছেন এভাবে, ‘লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই।’ তিনি যোগ করেন, ৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার সবচেয়ে নজর কেড়েছে, তা হলো, এত বছর গ্রেটনেস ধরে রাখা। গ্রেটনেস অর্জন করা যেমন কঠিন, তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কোনো কিছু বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।

অবসর নেয়ার পর ফেদেরার টের পেয়েছেন, তাদের মতো কিংবদন্তি অ্যাথলেটরা বাকিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে অ্যাথলেটরা তা টের পান না এবং মেসির ক্ষেত্রেও বিষয়টি তাই বলে মনে করেন এই সুইস কিংবদন্তি।

তিনি বলেন, আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি, আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে সেটা টের পেতাম না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এর ব্যাপ্তি আরো বড়। কারণ তিনি জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করেন।

তিনি লেখেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েনস এইরেসের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। যারা ফুটবল দেখে না, তারাও বুঝেছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী