29 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


বিএনএ, গাজীপুর :গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের তেলিপাড়া এলাকায় ‘স্মাগ সোয়েটার লিমিটেড’ নামের একটি কারখানা রয়েছে। ওই কারখানায় আড়াইশ থেকে তিনশ শ্রমিক কাজ করেন। তাদের ঈদ বোনাস দেওয়া হয়েছে ২৫ শতাংশ হিসেবে। কিন্তু শ্রমিকরা ৫০ শতাংশ বোনাস দাবি করেছেন।

কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় প্রথমে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটি দেওয়াসহ ১৪ দফা দাবিতে তারা সকাল থেকে বিক্ষোভ করছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী