31 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পার্বত্য চট্রগ্রামের অবৈধ ১৩০ ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

পার্বত্য চট্রগ্রামের অবৈধ ১৩০ ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ


বিএনএ ডেস্ক, ঢাকা: পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় ১৩০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

ওইসব ইটাভাটার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে। ১৩০টি ইটভাটার মধ্যে খাগড়াছড়িতে ৩৫টি, বান্দরবানে ৭০টি ও রাঙ্গামাটি ২৫টি ইটভাটা রয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এই তিন জেলার ইটভাটা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে এবং পাহাড় কেটে মাটি ইটভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহার এবং বনের গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে মর্মে- গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

এই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিটটি দায়ের করে।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, আদালতের আদেশে এই তালিকা দিয়েছেন তিন জেলার জেলা প্রশাসক (ডিসি)। এসব অবৈধ ইটভাটা ভেঙ্গে অপসারণ করে ছয় সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী