23 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাবিসাসের সভাপতি মাহবুব সম্পাদক আবির

জাবিসাসের সভাপতি মাহবুব সম্পাদক আবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২১ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের আবির আব্দুল্লাহ।
রোববার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারেক আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক দ্য ডেইলি ক্যাম্পাসের বেলাল হোসেন, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের আলকামা আজাদ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওসমান গণি রাসেল।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাধীন বাংলা টোয়েন্টিফোর ডটকমের মাহবুবা আকবর, নিউ এইজের শাহাদাত হোসেন এবং দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জল। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. উম্মে সায়কা।নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

বিএনএ/ শাকিল , ওজি 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী