26 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শাকিবের নায়িকা দর্শনা

শাকিবের নায়িকা দর্শনা

শাকিব

বিনোদন ডেস্ক: শাকিব খানের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’। এতে ঢালিউডের এই সুপারস্টারের সঙ্গে অভিনয় করছেন কলকাতার নায়িকা দর্শনা। সোহানী হোসেনের গল্প ও প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।

এ সিনেমার চিত্রায়ণে অংশ নিতে দর্শনা ৯ মার্চ ঢাকায় আসার কথা থাকলেও তিনি এসেছেন ১০ মার্চ রাতে। তারপর ঢাকা থেকে সোজা পাবনা চলে গেছেন এ অভিনেত্রী। আর গোপনেই শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তিনি।

এ ব্যাপারে পরিচালক ওয়াজেদ আলী সুমন সংবাদমাধ্যমকে জানান, দর্শনা এখনো ঢাকায় আসেননি। কিছুদিন পর শুটিংয়ে যোগ দেবেন তিনি।

শুক্রবার (১২ মার্চ) সকালে ওয়াজেদ আলী সুমন বলেন, দর্শনা তিন-চার দিন পরে আসবেন। আমাদের যখন প্রয়োজন হবে, তখন তিনি যোগ দেবেন। এখন শাকিব খানের অংশের শুটিং করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার সুজানগর থানার দুলাই গ্রামের জমিদার আজীম চৌধুরীর বাড়িতে চিত্রায়ণে অংশ নিয়েছেন দর্শনা বণিক। ছবিতে দেখা গেছে, নীল রঙের কোটির নীচে সাদা শার্ট এবং ধূসর রঙের প্যান্ট পরা শাকিব খান। অন্যদিকে দর্শনার পরনে ছিল সাদা উড়নার সঙ্গে গাঢ় সবুজ রঙের স্যালোয়ার।

দর্শনা বণিকের ঢাকা আসা নিয়ে লুকোচুরি কেন? এমন প্রশ্নের জবাবে পরিচালক ওয়াজেদ আলী সুমনের কাছ থেকে তেমন কোন উত্তর পাওয়া যায়নি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের