29 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন


বিএনএ, ঢাকা : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক, শান্তিপূর্ণ হয়েছে বলেও দাবি করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তাদের অভিমত তুলে ধরেন।

তারা বলেন, এই নির্বাচন গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ পর্যবেক্ষক দলের চূড়ান্ত প্রতিবেদন এ বছরই পরের দিকে প্রকাশ করা হবে। সাংবিধানিক, বিচারিক ও অন্যান্য সংস্কার বাস্তবায়নে সকলের প্রচেষ্টা নতুন সংসদের ভূমিকাকে অর্থবহ করে তুলবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ ও সম্পর্ক দৃঢ়করণের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রেখে সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বলেও জানানো হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত