35.5 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » ‘মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা’

‘মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা’


বিএনএ, ডেস্ক : রংপুর-৪ আসনে বিজয়ী প্রার্থী ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, রংপুরের হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে ।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর জুলাই স্মৃতি স্তম্ভের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আখতার বলেন, ‘বিকেল থেকে হারাগাছে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার-টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।’

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীরা ৬টি আসনে জয় পেয়েছেন। তাদের জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ