25 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের


বিএনএ,বিশ্বডেস্ক: ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   তবে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় বলেছে, ওয়াশিংটনের এসব বক্তব্য আসলে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা।

ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, টানা কয়েক রাত দেশজুড়ে বিক্ষোভের পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা নিহত হচ্ছেন এবং পাঁচ দিনের বেশি সময় ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে দমন-পীড়নের প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে।

এর আগে ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছিলেন, ‘সাহায্য আসছে।’ সিবিএস নিউজকে তিনি বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। ‘তারা যখন হাজার হাজার মানুষ হত্যা করে- আর এখন ফাঁসির কথা শোনা যাচ্ছে, তখন আমরা দেখব, এর পরিণতি তাদের জন্য কী হয়,’ যোগ বলেন ট্রাম্প।

তেহরানের কৌঁসুলিরা জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে আটক কিছু ব্যক্তির বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে।

ইরানে দমন-পীড়নের ঘটনায় ইউরোপের দেশগুলোও ক্ষোভ প্রকাশ করেছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেন, ইরানে ক্রমবর্ধমান প্রাণহানি ভয়াবহ। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ