23 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে আগুনে পুড়ল চার বসতঘর

রাউজানে আগুনে পুড়ল চার বসতঘর

রাউজানে আগুনে পুড়ল চার বসতঘর

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৩ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফতেহ নগর আলী মোহাম্মদ সিকদারের নতুন বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাউজান ফায়ার ষ্টেশনের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- মো. শাহ আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ করিম এবং মোহাম্মদ রফিক।

নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়াদি সিকদার জানান, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে স্থানীয়রা ধারণা করছেন।

বিএনএনিউজ/ শফিউল আলম/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!