26 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কামরাঙ্গীরচরে শিশুকে ধর্ষণ চেষ্টা : গ্রেফতার ১

কামরাঙ্গীরচরে শিশুকে ধর্ষণ চেষ্টা : গ্রেফতার ১


বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে ৮ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে শিশুটির পরিবার। এ মামলায় অভিযুক্ত জুম্মন কসাইকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরিক্ষা-নিরিক্ষার জন্য শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেকিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মুহম্মদ কবিরুল ইসলাম জানান, শিশুটির মা গতকাল নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছেন। মামলা নম্বর ২৪। মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে চকলেট ও জুস খাওয়ানোর প্রলোভোন দেখিয়ে একই এলাকায় শিশুটির আপন খালু জুম্মন কসাই তার বাসায় নিয়ে যায়। সেখানে রুমে আটকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই রুম থেকে শিশুটিকে উদ্ধার করে। আর জুম্মনকে আটক করে থানায় খবর দেয়।

শিশুটির মা অভিযোগ করে বলেন, সকালে সন্তানকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বিকেলে খবর পান, তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুসহ জুম্মনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জন্ম থেকেই শিশুটি বাকপ্রতিবন্ধী বলে জানান স্বজনরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের