26 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়েছে পাঁচ শতাধিক ঘর 

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়েছে পাঁচ শতাধিক ঘর 

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫

বিএনএ টেকনাফ: টেকনাফের   নয়াপাড়া-মোছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে  পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।বুধবার(১৩ জানুয়ারী) দিনগত রাত ১ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ গণমাধ্যমকে বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে উখিয়া টেকনাফের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর হতে কোনো পরিবার মালামাল বের করতে পারেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোহিঙ্গারা জানায়, ক্যাম্পের ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান সরকার জানিয়েছেন, আগুনের ঘটনায় সাড়ে পাঁচশত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর