25 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ডোবায় ডুবে রিশাত (৪) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিশাত উপজেলার আকুবদণ্ডী গ্রামের মো. রিপনের মেঝ ছেলে।

শিশুটির চাচা মো. রুবেল জানান, সকালে খেলতে গিয়ে রিশাত বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন মারজান বলেন, শিশু রিশাতকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বোয়ালখালীতে টেম্পু-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা