20 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও মৃত্যু ৭

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও মৃত্যু ৭

ডেঙ্গু: আরও মৃত্যু ৪

বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। অন্য দুজন ঢাকার বাইরের। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু হলো এক হাজার ৬৭৪ জনের। এদের মধ্যে ঢাকায় ৯৬৬ জন ও ঢাকার বাইরে ৭০৮ জন। নতুন সাতজনসহ ডিসেম্বর মাসের প্রথম ১৩ দিনে ৫২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৪৯ জন। এদের মধ্যে ঢাকায় ৬২ জন, ঢাকার বাইরে ২৮৭ জন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

গত একদিনে হাসপাতালে নতুন রোগীদের নিয়ে বর্তমানে চিকিত্সাধীন এক হাজার ৮৯১ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১৮ হাজার ৩০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছে ছয়জনের, ফেব্রুয়ারিতে ৩ জনের।

মার্চে মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি দেশে। এপ্রিল ও মে মাসে দুজন করে মারা গেছেন ডেঙ্গুতে। জুম মাস থেকেই বাড়তে থাকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা। জুনে ৩৪ জনের মৃত্যু হলেও পরের মাসে মৃত্যু হয় ২০৪ জনের। অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরের ২৭৪ জন মারা গেছে ডেঙ্গুতে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা