27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় যুবদলের হামলায় ওসি আহত

আনোয়ারায় যুবদলের হামলায় ওসি আহত


বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের যুবদলের হামলায় গুরুতর আহত হয়েছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ।

বুধবার ( ১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে যুবদলের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচী পালন করেন। এসময় সিএনজিসহ বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়।

এদিকে গাড়ি ভাংচুরের খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ইটপাটকেলের আঘাতে ওসির ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। পরে পুলিশ নিজেদের আত্মরক্ষায় ৮ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।

আহতের বিশয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওনার ডান চোখ আঘাত প্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা চোখের বিশেষজ্ঞ এর কাছে পাঠাবো।

আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শশী কমিউনিটি সেন্টারে এলাকায় বিএনপি ,যুবদল, ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে । এসময় পুলিশের ডিউটিরত গাড়িতে লাটি ও ইট পাটকেল দিয়ে হামলা চালায়। এতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ আহত হয়েছেন। আত্মরক্ষার পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ