26 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সভা সমাবেশ সীমিত করার তাগিদ কারিগরি কমিটির

সভা সমাবেশ সীমিত করার তাগিদ কারিগরি কমিটির


বিএনএ, ঢাকা : দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষিত করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে ‘সবধরনের সভা-সমাবেশ’ ও ‘জনসমাগম’ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক কার্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক সহিদুল্লা জানান, ভার্চুয়াল প্লাটফর্মে বৈঠকে সব সদস্যের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে দু’টি সুপারিশ করা হয়েছে। সুপারিশ দু’টি  হচ্ছে ‘সবধরনের সভা-সমাবেশ’ ও ‘জনসমাগম’ সীমিতকরণ এবং পাশাপাশি ষাটোর্ধ্ব বয়স্ক নাগরিক ও সন্মুখ  সারির যোদ্ধাদের   বুস্টার ডোজ দেওয়া।

কারিগরি পরামর্শক কমিটি জানিয়েছে, ‘কোভিড ১০ রুটিন ভ্যাক্সিনেশনের জন্য টিকা নিশ্চিত করে ষাটোর্ধ ও ফ্রন্ট-লাইনার; যাদের দুই ডোজ টিকা নেওয়া অন্তত ছয় মাস আগে সম্পন্ন হয়েছে, তাদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।

এছাড়াও দেশে প্রবেশের সকল পয়েন্টে স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন কার্যক্রম আরও জোরদার করারও সুপারিশ করেছে কমিটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ