31 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় বিএসএফর গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।

নিহতর মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যান। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিলেন। এসময় নদীয়ার শিলবাড়ি বিএসএফের টহলদলের সামনে পড়েন। এসময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেসময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল। ঘটনার ৪ দিন পর রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি।

এ ব্যাপারে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান,  এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই। খোঁজ খবর নেওয়া হচ্ছে, বিস্তারিত পেলে জানানো হবে।

বিএনএ/ আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী