25 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবি শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতিসহ ১০ পদে বিএনপি-জামায়াতপন্থীদের জয়

ইবি শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতিসহ ১০ পদে বিএনপি-জামায়াতপন্থীদের জয়


বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদকসহ ১০টি পদে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক এবং সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে আওয়ামী পন্থী শিক্ষক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ৩টি ভোট বাতিল হয়।

রোববার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুস ছোবহান।

নির্বাচনে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের পূর্ণ প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান, যুগ্ম-সম্পাদক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল বারী।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে মোঃ আব্দুস শাহীদ মিয়া, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান, আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার ও ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম মনোনীত পূর্ণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাঃ আনোয়ারুল হক (স্বপন), সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ শামসুল আলম নির্বাচিত হয়েছেন।

শিক্ষক সমিতির নির্বাচনের সার্বিক বিষয়ে রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুস ছোবহান বলেন, “শিক্ষক সমিতির নির্বাচন কোনো ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনে যারা সার্বিক সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বিএনএ/ তারিক , ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত