23 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প ওয়াগাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ব্যাটালিয়ন (৪১ বিজিবি) আয়োজনে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লা টুর্নামেন্টটি উদ্বোধন করেন।

তিনি এসময় খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং সকলকে খেলার নিয়ম মেনে চলার আহবান জানান।

জানা যায়, টুর্নামেন্টটিতে ৬ টি দল অংশ নিবেন। সোমবার নারানগিরি মৌজা এবং পেকুয়া মৌজার মধ্যকার খেলা ড্র হলে উভয় দল ১ পয়েন্ট করে পান।

আরও পড়ুন: শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে তিন দলকে যুক্তরাষ্ট্রের চিঠি

উদ্বোধনী অনুষ্ঠানে ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, ৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী, ৩২৬ নং পেকুয়া মৌজার হেডম্যান সানুচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা