23 C
আবহাওয়া
১২:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে তিন দলকে যুক্তরাষ্ট্রের চিঠি

শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে তিন দলকে যুক্তরাষ্ট্রের চিঠি


বিএনএ, ঢাকা: বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। চিঠিতে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পিটার হাস দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

মুজিবুল হক বলেন, তাদের কাছে চিঠিটি দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছেও চিঠিটি দেওয়া হয়েছে।

মুজিবুল হক সংবাদমাধ্যমকে বলেন, চিঠিতে মূলত তিনটি বিষয়ে বলা হয়েছে- প্রথমত, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায়। দ্বিতীয়ত, শর্তহীনভাবে সংলাপের কথা বলা হয়েছে। তৃতীয়ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসানীতি গ্রহণ করেছে, চিঠিতে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বেলা ৩টায় পিটার হাসের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক শুরু হয়। বৈঠক চলে প্রায় ৪০ মিনিট। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ছাড়াও দলের মহাসচিব মুজিবুল হক, দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা