24 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে: ইসি সচিব

নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে: ইসি সচিব

তফসিল নভেম্বরের প্রথমার্ধে: ইসি সচিব

বিএনএ, ঢাকা: নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম । তিনি বলেন,  নির্বাচন কমিশন থেকে যেভাবে বলা হয়েছে- নভেম্বরের প্রথমার্ধে তফসিল সে অনুয়ায়ী হবে। আপনারা অপেক্ষা করুন।’

সোমবার (১৩ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে  তিনি এই কথা বলেন।

এদিকে, নভেম্বরের প্রথমার্ধের বাকি আছে মাত্র দুইদিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা আছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৫২ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে