28 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রুবা’র ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

রুবা’র ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

শামীম রহমান (রুবা

বিএনএ,চট্টগ্রাম : ঘাসফুল এর প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ ও প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম এল রহমানের ৩য় কন্যা শামীম রহমান (রুবা) এর ১ম মৃত্যুবার্ষিকী ১৪ নভেম্বর। এ উপলক্ষে শনিবার  (১৩ নভেম্বর) সকাল ৯টায় ঘাসফুল প্রধান কার্যালয়ে ভার্চুয়াল দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন মরহুমার বড় বোন ও ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শিখা জামান এবং স্মরণ সভায় অনুভূতি প্রকাশ করেন মরহুমার কন্যা ডা. শাবানা চৌধুরী, ননদ সীমা খান, ক্যামেলিয়া, খালা নাহিদ হানিফ, ডা. ফারুক আযম, ঘাসফুল’র নির্বাহী কর্মকর্তা ও একমাত্র ভাই আফতাবুর রহমান জাফরী, ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য ও ছোট বোন ঝুমা রহমান, ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য ও মরহুমার মায়ের সহপাঠী প্রফেসর ড. জয়নাব বেগম, ফজলুল হক মামুন, মিস তানাজ ও ঘাসফুল’র উপপরিচালক মফিজুর রহমান।

শামীম রহমান (রুবা) এর বর্ণাঢ্য জীবন’র উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দোয়া মাহফিল ও স্মরণসভায় দেশ-বিদেশে অবস্থানরত মরহুমার স্বজনরা অংশগ্রহণ করেন। ঘাসফুল ফেইসবুকে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!