বিএনএ, বিশ্বডেস্ক : আজ সোমবার (১৩ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। ৩ জন যৌথভাবে এবার এ পুরস্কার জিতেছেন। বিজয়ীরা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য তারা এই স্বীকৃতি অর্জন করেছেন।
জোয়েল মোকির যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক, ফিলিপ আঘিয়ন ফ্রান্সের কলেজ ডি ফ্রান্স এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গবেষক ও পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গবেষক।
উল্লেখ্য, এই তিন অর্থনীতিবিদের গবেষণা আধুনিক অর্থনীতির চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের কাজ উদ্ভাবন, প্রযুক্তি ও প্রতিযোগিতা কীভাবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং সমাজের কাঠামোগত পরিবর্তন ঘটায় তা উন্মোচন করেছে।
বিএনএ/শাম্মী
![]()

