29 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েল গেলেন ট্রাম্প

ইসরায়েল গেলেন ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন তিনি

তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও তার সফরসঙ্গী হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলের প্রধামন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেবেন ডোনাল্ড ট্রাম্প।  জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও সেখানে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য তাকে দেওয়া হবে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’।

নেসেটে বক্তৃতা প্রদান, সম্মাননা গ্রহণ ও জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের পর মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হবেন ট্রাম্প। আজ থেকে কায়রোতে শুরু হচ্ছে গাজা শান্তি সম্মেলন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি এবং প্রেসিডেন্ট ট্রাম্প যৌথভাবে সেই সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

ওয়াশিংটন থেকে বিমানে ওঠার সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, এবার ইসরায়েলের পাশাপাশি তিনি গাজা সফরেও যাবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, “গাজার বর্তমান অবস্থা কেমন—তা আমি খুব ভালোভাবে জানি। গাজায় পা রাখতে পারা আমার জন্য অনেক গর্বের একটি ব্যাপার হবে এবং আমি তা করতে চাই।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ