বিএনএ, পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় টাইলস বোঝাই পিকআপের সাথে যাত্রীবাহী পূরবী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক আবদুল কাদের (৪২) নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুয়ার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী পূরবী বাসটি ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা যায।
নিহত পিকআপ চালক নোয়াখালী জেলার মোহাম্মদ কিবরিয়ার ছেলে বলে জানান পটিয়া থানার এসআই ওয়াসিম।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে পটিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিএনএ/শাম্মী
![]()

