26 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কমলার সঙ্গে আর বিতর্ক নয়: ট্রাম্প

কমলার সঙ্গে আর বিতর্ক নয়: ট্রাম্প

ট্রাম্প

বিএনএ, বিশ্বডেস্ক : নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প লেখেন, ‘তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।’ প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন, গত জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বিতর্ককে। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেয়ার পর বাইডেনের স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়।

 

ওই বিতর্ক মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজে দেখেছেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। বিতর্কের পরপরই কমলার প্রচারদল জানায়, আগামী অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবার বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা। ট্রাম্পও বলেছিলেন, বিতর্কের জন্য প্রস্তুত তিনি। কিন্তু এবার সুর পাল্টালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

 

উল্লেখ্য, সিএনএনের একটি জরিপ অনুযায়ী, বিতর্কে ট্রাম্পের তুলনায় বেশ ভালো করেছেন কমলা। জরিপে তার পয়েন্ট ৬৩। অন্যদিকে ট্রাম্পের ৩৭। আর ইউগভের জরিপ বলছে, বিতর্কে কমলা ও ট্রাম্পের পয়েন্ট যথাক্রমে ৪৩ ও ৩২।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি