24 C
আবহাওয়া
৪:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিএনএ, ঢাকা: পাইপলাইন নির্মাণকাজের জন্য ঢাকার আশপাশের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সঙ্গে সংশ্লিষ্ট ভাল্ভ চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্তকরণ কাজ হবে। এ জন্য বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সময়ের মধ্যে গোদনাইল থেকে ওয়াবদাপুল হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এবং পোস্ট অফিস রোড থেকে পঞ্চবটি মোড় পর্যন্ত ক্যাপটিভ, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ নিম্নবর্ণিত এলাকার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হল
১। গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশপাশের এলাকা।
২। হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা।
৩। পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কার মাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদরাকপুর, ভুঁইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা।
৪। ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি থেকে চিটাগং রোড পর্যন্ত এলাকা।

এছাড়া সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত, সাময়িক অসুবিধা বা স্বল্পচাপ বিরাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ঢাবির রাশেদ এখন তুরস্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী