23 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী


বিএনএ ডেস্ক: আগামী বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই সংবাদ সম্মেলনে সরাসরি উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মহামারী শুরুর পর অনেক কর্মসূচিতেই ভার্চুয়ালি উপস্থিত হচ্ছেন সরকার প্রধান।

তবে এই সংবাদ সম্মেলন গণভবনে হবে, না কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা। তার এই সফরে বাংলাদেশ-ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি বণ্টনও রয়েছে।

প্রধানমন্ত্রীর এই ভারত সফর ‘অত্যন্ত’ ফলপ্রসূ হয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। ভারত, নেপালে পণ্য পাঠাতে ভারতের ট্রানজিট পাওয়াকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তারা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী