26 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ ও সেনাবাহিনীকে সাধারণ ক্ষমা তালেবানের

পুলিশ ও সেনাবাহিনীকে সাধারণ ক্ষমা তালেবানের


বিএনএ বিশ্বডেস্ক :সেনাবাহিনী, পুলিশ এবং আগের সরকারের জন্য কাজ করা সমস্ত স্টাফকে সাধারণ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। বার্তা সংস্থা এএফপি দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এ তথ্য জানায়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, কাবুল বিমানবন্দরের চেকপয়েন্ট পরিচালনার কাজে ফিরেছেন আফগান পুলিশ। তালেবানদের সঙ্গে কাজ করছেন তারা। গত মাসে পদত্যাগ করে চলে যাওয়া অনেকের কাছে তালেবান কমান্ডারের ফোনকল পৌঁছার পর কাজে ফিরেছেন তারা।

এ ছাড়া বিমানবন্দর চালু রাখার প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজন নারীকর্মীকে কাজে ফেরার অনুমতি দিয়েছে তালেবান।

বিমানবন্দরের অন্য এক কর্মচারী জানিয়েছেন, শনিবার থেকে বিমানবন্দরের চারপাশে সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ, এরই মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হয়েছে। ওদিকে ইসলামাবাদ-কাবুল ফ্লাইটও চালু হতে যাচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী