27 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে যুবদল-ছাত্রদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেনীতে যুবদল-ছাত্রদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


বিএনএ, ফেনী : ফেনীতে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের সংঘর্ষ’র ঘটনায় যুবদল-ছাত্রদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) রাতে ফেনী মডেল থানার এসআই সিরাজ মিয়া বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধে অভিযোগে এ মামলা দায়ের করেন।

ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন,সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী পৌর সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইভুসহ যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ইসলাম পুর রোডের সামনে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড গুলি করে।হামলার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাড়ি ও দোকান ভাংচুর চালায়।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন