22 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রীয় ক্ষমা পেলেন স্যামসাংয়ের উত্তরাধিকারী

রাষ্ট্রীয় ক্ষমা পেলেন স্যামসাংয়ের উত্তরাধিকারী


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পেলেন স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে-ইয়ং। শুক্রবার এই ক্ষমা পান লি। খবর বিবিসি।

দুর্নীতির দায়ে গত বছরের জানুয়ারিতে লি দোষী সাব্যস্ত হন। তাঁর আড়াই বছরের কারাদণ্ড হয়। ১৮ মাস কারাভোগের পর গত বছরের আগস্টে তিনি প্যারোলে মুক্তি পান। এবার প্রেসিডেন্টের ক্ষমা পেলেন।

ক্ষমা ঘোষণার বিষয়টিকে সমর্থন করে দক্ষিণ কোরিয়ার সরকার বলছে, মহামারি পরবর্তী দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়া সরকার মনে করছে, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য দেশের সবচেয়ে বড় কোম্পানির উত্তরাধিকে তার কোম্পানির হাল ধরা প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক গান-হে যে দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন তার সঙ্গে স্যামসাং গ্রুপের উত্তরাধিকারীর সম্পৃক্ততা ছিল।

বিখ্যাত ফোর্বস সাময়িকীর হিসাবমতে, লি বিশ্বের ২৭৮তম ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

প্রেসিডেন্টের ক্ষমা লাভের ফলে লি পুরো মাত্রায় তাঁর কাজে ফিরতে পারবেন। কারা-পরবর্তী পাঁচ বছরের যে বিধিনিষেধ তাঁর ক্ষেত্রে দেওয়া হয়েছিল, তা আর থাকবে না।

দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে জাতীয় অর্থনীতির গতিশীলতা ও প্রাণশক্তির অবনতি ঘটেছে। অর্থনৈতিক মন্দা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় লিসহ অন্য যেসব ব্যবসায়িক নির্বাহী আজ প্রেসিডেন্টের ক্ষমা পেয়েছেন, তাঁরা বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রাখার কাজে নেতৃত্ব দিতে পারবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি