27 C
আবহাওয়া
৭:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ফুটপাত থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে শাহবাগ থানার পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর মালত জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে ফুটপাতে কাপড় দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগের ভেতর ভরে ফেলে রেখে গেছে মরদেহটি। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কে বা কারা নবজাতকটি সেখানে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী