27 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

ময়মনসিংহে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

সীতাকুণ্ডে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে খেজুর কুড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রামকৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (১০) ও ছেলে মেহেদী হাসান (৬), একই গ্রামের মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রামকৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশে পুকুর পাড়ে খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর কুড়িয়ে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় এক বাসিন্দা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে।

পরে তার ডাক চিৎকারে শিশুদের স্বজনরা এগিয়ে আসে। একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

ওসি মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ তিনটিকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী