22 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

বিএনএ, বিশ্ব ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, বুধবার একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের।

হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!