26 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মাগুরায় অনির্দিষ্টকালের লকডাউন

মাগুরায় অনির্দিষ্টকালের লকডাউন

প্রজ্ঞাপন জারি

বিএনএ,মাগুরা: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাগুরায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১৩ জুন) বিকেলে জেলা প্রশাসক ড. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে জরুরি পরিষেবা ছাড়া সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ থাকবে।

মাগুরার সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলছেন, এক সপ্তাহ ধরে মাগুরায় করোনা পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্যবিধি না মানাটাই এর প্রধান কারণ। এ ছাড়া পাশেই সীমান্তবর্তী জেলা যশোরের কারণে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে।

উল্লেখ, গত ২৪ ঘণ্টায় মাগুরায় ৫৩ জনের নমুনা সংগ্রহ করে ১৭ জন পজিটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত আট হাজার ৩২৬ জন করোনা পজিটিভ হয়েছেন। এক হাজার ২২২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২৪ জন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি