24 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু সেতুতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

সেতু

বিএনএ টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুর ওপরে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।  শনিবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। যারা নিহত বা আহত হয়েছেন তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ঢাকাগামী একটি ট্রাক সেতুর ১৮ নম্বর পিলারে কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দিলে গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। পরে পুলিশ সেখান থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে এবং ৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিদের মরদেহে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি রেকার দিয়ে অপসারণ করার পর গাড়ি চলাচল শুরু হয়। তবে এখনও যানজট রয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে