28 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক ই-কার সেবা চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক ই-কার সেবা চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক ই-কার সেবা চালু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পরিবেশবান্ধব এবং আধুনিক ইলেকট্রিক কার (ই-কার)।

মঙ্গলবার (১৩ মে) থেকে আগামী দুই দিন ক্যাম্পাসজুড়ে ৪টি ই-কার চলাচল করবে বলে জানিয়েছেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘আজ মঙ্গলবার থেকে দুই দিন ই-কারগুলো পরীক্ষামূলকভাবে চলবে। যদি এটি সফল হয়, তাহলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রীসেবা চালু করা হবে।’

ড. কামাল আরও জানান, ই-কারগুলো আজ মঙ্গলবারই ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসে আনা হয়েছে। এর সুষ্ঠু ব্যবহার ও কার্যকারিতা দেখে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবেন তারা এই সেবা চান কিনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ই-কার চালু হলে চবি ক্যাম্পাসে পরিবেশ দূষণ কমবে এবং অভ্যন্তরীণ যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। পরীক্ষামূলক চলাচলের সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মতামত নেওয়া হবে বলেও জানানো হয়।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন