23 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

বিএনএ, যশোর : বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। সোমবার  সকালে সীমান্তের জিরো পয়েন্টে তাকে বিএসএফ সদস্যরা গুলি করে। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দেশের ভেতরে নিয়ে আসে।

আহত আমজাদ আলী (৩২) পুটখালী সীমান্ত সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। আহতের বাড়িতে লোক পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আহতের ভাই আমের আলী জানায়, পুটখালী সীমান্ত দিয়ে রোববার রাতে আমার ভাই ভারতে যান গরু আনতে। সকালের দিকে গরু নিয়ে ফেরার পথে কালিয়ানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। আমজাদ আলীর বাম পায়ে গুলি লাগে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ.এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী