28 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩

মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩

পিস্তল

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় সেন্ট্রো গ্যাংয়ের সদস্য সন্দেহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিন বিদেশি নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।

দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ১১টায় পেকান-কুয়ান্তান বাইপাসের কেএম১৭তে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধ শেষে দুইজন ভিয়েতনামী পুরুষ ও একজন বাংলাদেশিকে তাদের গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের বয়স যথাক্রমে ৩৬, ৪৪ ও ৩৮ বছর।

সেন্ট্রো গ্যাং বিভিন্ন গহনার দোকানে ভাঙচুরের জন্য দায়ী বলে উল্লেখ করা হয়েছে। ওইসব ঘটনায় ৯ কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে।

পাহাং পুলিশপ্রধান কম দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেন, পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় গাড়ির আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের। তাদের থামানোর নির্দেশ দিলে চালক দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। পরে পুলিশের গাড়ি তাদের পিছু নেয়। ধাওয়ার এক পর্যায়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় তারা। পরে পুলিশ পরিদর্শন করতে গাড়ি থেকে নামলে তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে গাড়িতে থাকা গ্যাংয়ের তিনজনই নিহত হন।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তল্লাশিতে একটি গ্লক-১৭ পিস্তল, সাতটি গুলি এবং পিস্তলের তিনটি খাপ পাওয়া যায়। এছাড়া পুলিশ গাড়িতে ড্রিল ও গ্রাইন্ডার, ম্যাচেট ও লোহার হাতুড়িসহ বেশ কিছু জিনিস খুঁজে পেয়েছে, যেগুলো বাংলাদেশিদের।

পুলিশ আরও জানায়, ভিয়েতনামের পাসপোর্টধারী ওই দুই ব্যক্তি টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। নিহত বাংলাদেশির বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি