29 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ক্লাসে ফিরলেন ইবির সেই ফুলপরী

ক্লাসে ফিরলেন ইবির সেই ফুলপরী


বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতনের শিকার হওয়া ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন ক্লাসে ফিরেছেন। সোমবার (১৩ মার্চ) সকাল ৯টায় ব্যবসায় অনুষদ ভবনের চতুর্থ তলায় অবস্থিত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে প্রথম ক্লাস করেন নির্যাতিত সেই শিক্ষার্থী।

ফুলপরীর নিরাপত্তা নিশ্চিত করতে সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরীন নির্যাতিতাকে শ্রেণি কক্ষে দিয়ে আসেন। এর আগে হাই কোর্টের নির্দেশ মতো গতকাল তার পছন্দ অনুসারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে উঠেছেন ফুলপরী।

ক্লাস শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুলপরী বলেন, অনেক দিন পর আজকে ক্লাসে এসে অনেক ভালো লাগছে। ক্লাসে স্যার, সহপাঠীরা আমার সাথে ভালো ব্যবহার করেছে। আমাকে অনেক সহযোগিতা করেছে।

সহপাঠী তাসনিয়া ফেরদৌস শেফা বলেন, ফুলপরী যে অবস্থানের মধ্যে দিয়ে গিয়েছে এবং এটি যে প্রকাশ করেছে তা অবশ্যই একটি ভালো দিক। এর কারণে হয়তো পরবর্তীতে আমরা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হবো না। আমরা সার্বিক ভাবে পড়াশোনার ব্যাপারে তাকে সাহায্য করবো।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. বক্তিয়ার হাসান বলেন, ফুলপরী সুস্থভাবে ও সুন্দরভাবে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে সে ক্ষেত্রে শিক্ষকরা সর্বোচ্চ সহযোগিতা করবে। আমি ক্লাসে সকল শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছি এবং বুঝিয়ে বলেছি যাতে ফুলপরীকে তারা সদরে গ্রহণ করে এবং তাকে সহযোগিতা করে।

বিএনএ/তারিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত