23 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোরের সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর ইন্তেকাল

যশোরের সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর ইন্তেকাল

যশোরের বিশিষ্ট সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু

বিএনএ, যশোর: যশোরের বিশিষ্ট সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু আর নেই। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় তিনি তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এদিন বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মহিদুল ইসলাম মন্টু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাপ্তাহিক জীবন স্রোত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর জেলা প্রতিনিধি ছিলেন।

তার মৃত্যুতে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দ গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

বিএনএ, আরআই, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী